দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের অধিবেশন চলাকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ও সুইডেন জাতিসংঘ সদর দপ্তরে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যার ভূমিকা নিয়ে একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-আয়োজন যৌথভাবে আয়োজন করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ বিতর্কে বাংলাদেশের বক্তব্য দেন।

