https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ

admin
September 25, 2026 11:30 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সাতমাথা এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক ও সাতমাথা এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নানা ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে গুজব ও সন্ত্রাস ছড়ানো হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে। যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ সময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আব্দুর রউফ রুবেলসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।