https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 31 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া প্রেসক্লাবে তরিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

admin
January 31, 2025 12:46 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম হাটের দক্ষিণ পার্শ্বে টিনসেট ঘর নির্মাণ করে নিজেরাই ভারাটিয়া লোকদের মাধ্যমে রাতে ভাংচুর করে দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ই জানুয়ারি) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শহরের বৃন্দাবনপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তরিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, যে দিন টিনসেট ঘরটি নির্মাণ করেন ঐদিন রাতেই তারা তাদের ভাড়াটিয়া লোকজনের দ্বারা ভাংচুর করে। একই দিন তারা নারুলী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন এবং তাৎক্ষনিক তাদের প্রসাশনের নিষেধাজ্ঞা আরোপ করেন।
এ ঘটনার আগে তারা সদর থানায় একটি ছিনতাইয়ের মিথ্যা মামলা দয়ের করে। যা এখনও আদালতে চলমান রয়েছে। তবে পিবিআই এর তদন্তে ছিনতাইকারী হিসেবে প্রমাণিত হয় নি। প্রকৃত ঘটনা বগুড়া সদর উপজেলাধীন সাবগ্রাম এলাকার আকাশতারা মৌজায় নিশিন্দারা এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী দু’টি দলিল মূলে সহিদুর রহমান, মাহাফুজুর রহমান, আব্দুল কুদ্দুস, ওয়াজেদ হোসেন, আব্দুল বাছেদ এবং আব্দুল ওয়াহেদ’র নিকট ১৩ শতাংশ জমি বিক্রী করেন। তাদের দখলীয় জমির সাথে তার জমির কোন সম্পর্ক নেই। মোহাম্মদ আলী এই দুই দলিলের সম্পত্তি বিক্রী করার পরে তার আর কোন সম্পত্তি নেই।

উল্লেখ্য যে, পরবর্তীতে সংশোধনী দু’টি দলিল করা হয়েছে। ওই সংশোধিত দলিলে দাতা হিসেবে সহিদুর রহমান, মাহাফুজার রহমান, আব্দুল কুদ্দুস ওয়াহেদ হোসেন, আব্দুল বাছেদ এবং আব্দুল ওয়াহেদ এর নাম উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখিত ব্যক্তিদ্বয় জমির প্রকৃত মালিক না হওয়ায় দলিল সংশোধন করে দেয়ার কোন এখতিয়ার রাখে না ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।