https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

admin
August 5, 2026 3:25 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার শাজাহানপুর উপজেলার বহুল আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল সাকিব ওরফে রোজ (২৫)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাতে রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন ডলি কটেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৪-এর সদর কোম্পানীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে অভিযুক্তকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানানো হয়েছে।

 

‎র‌্যাব সূত্রে জানা যায়, বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ঘাসিড়া পশ্চিমপাড়া গ্রামের একটি ইটভাটার পূর্ব পাশে সংঘটিত হামলায় রঞ্জু মিয়া গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, তার স্বজনদের ওপর হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার বুক ও পেটের মাঝামাঝি অংশে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও দুজন।

‎এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় ২২ জুলাই ২০২৬ তারিখে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দায়েরের পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে।
‎র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি মো. নাজমুল সাকিব ওরফে রোজ রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় আত্মগোপন করে আছেন। পরে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।