স্টাফ রিপোর্টার:
বগুড়া শিবগঞ্জ উপজেলার যুবদলের সিনিয়ির সহ-সভাপতি রনি মিয়ার বাসভবনে গত ২৪শে ফেব্রুয়ারী সন্ধ্যায় ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনায় শিবগঞ্জ থানায় ৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় আহত যুবদল নেতা রনি মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন, পিয়াল (৫৫), লিপি বেগম (৩৫), এনামুল হক (৪৫), অমিত হাসান (৩৫), বিদ্যুৎ (৩২), তোফা (৫৫), সাগর (৩৫), মোকাররম হোসেন খোকন (৩২), হারুনুর রশিদ (৫০)। এমামলায় ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

