https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 14 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সদর গোকুলে প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার

admin
June 14, 2025 11:08 pm
Link Copied!

এম এ রাশেদ স্টাফ রিপোর্টার

বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর উত্তরপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গোকুল ইউনিয়নের বেহুলার বাসরঘর সংলগ্ন মুকুল হোসেনদের পারিবারিক একটি কবরস্থান রয়েছে। তার মা আমেনা বেগম গত (১০ই জুন) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মায়ের কবরস্থানের জন্য তাদের পারিবারিক কবরস্থানে খননের সময় স্থানীয় লোকজন ২টি পিতলের মূর্তি পায়। এরপর বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে গত শুক্রবার (১৩ই জুন) এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানায়।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবর খননকারী সাইফুলের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে প্রাচীন আমলের ছোট পিতলের ১টি ও মুকুলের নিজ বাসা থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধারপূর্বক জব্দ করেন।

বর্তমানে ২টি মূর্তি বগুড়া সদর থানা হেফাজতে হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, যেহেতু এটি ঐতিহাসিক প্রত্ননগর এলাকা। সে হিসাবে অনুমান করা যায়, এগুলো মহামূল্য প্রত্নবস্তু।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।