এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে গত দুই দিনে আব্দুর রহিম বাবু (৬০) নামের এক বৃদ্ধ ও মানতাশা (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গত শনিবার ও রোববার পৃথক দুই গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক ইউ.ডি মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারকি সুত্রে জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিষুপুর গ্রামের আব্দুর রহিম বাবু নামের এক বৃদ্ধ শারীরিক অসুস্থতার কারনে গত শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় তার শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এছাড়া গতকাল রোববার (১২ ফেব্রæয়ারী) দুপুরে একই ইউনিয়নের অর্জুনগাড়ী গ্রামের মামুন হোসেনের মেয়ে মানতাশা নামের এক কিশোরী তার শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারন জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক হোসেন বলেন, মৃত ব্যক্তিদ্বয়ের কোন ওয়ারিশ বাদি না হওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

