https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 7 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোভ্যান উদ্ধার,গ্রেফতার ২

admin
February 7, 2023 10:45 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘিতে চোরাই একটি ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যান উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার কুসুম্বী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির কুসুম্বী গ্রামের মনছুরের ছেলে সাদ্দাম (২৪) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী (৩৪)। রাতে ভ্যানের মালিক বর-অখিড়া গ্রামের আশরাফ সরকার বাদী হয়ে পলাতক মূল আসামী কুসুম্বী গ্রামের মজিবর রহমানের ছেলে মিজানুরসহ তিন জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বর-অখিড়া গ্রামের আশরাফ সরকারের নাতি রাসেল গত ৮ডিসেম্বর সান্তাহার কাঁচা বাজার এলাকায় তাদের ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানটি রেখে হোটেলে খাবার খেতে গেলে ভ্যান গাড়ীটি চুরি যায়। এরপর গত সোমবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে আদমদীঘির কুসুম্বী বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী সাদ্দামের দোকান থেকে চোরাই অটো চার্জার ভ্যানটি উদ্ধারসহ সাদ্দাম ও হাসান আলীকে গ্রেফতার করেন। এসময় কৌশলে মূল আসামী মিজানুর পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।