এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার আদমদীঘি যুবলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ ও বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আদমদীঘি বাসস্ট্যান্ডের নিকট দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান বুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, এনামুল হক, আব্দুস ছালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হামিম বাবু, ছাত্রলীগ নেতা শকিব প্রমুখ। সভাশেষে এক শান্তি মিছিল বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

