https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

admin
August 6, 2026 11:20 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার ইসবপুর গ্রামের ডি জি এম ব্রিকস নামীয় ইটভাটার সামনে তিলকপুর-সান্তাহার (হবির মোড়গামী) পাকা সড়কে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি তল্লাশি করা হয়।

 

এ সময় সিএনজির চালকের ডান পাশে বসা যাত্রী মো. সুরুজ হোসেন (৪২)-এর কোমরের সামনে বিশেষ কায়দায় বাঁধা একটি সিনথেটিক ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহন ও কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং একটি সিম কার্ডও জব্দ করা হয়েছে।

 

গ্রেফতার হওয়া সুরুজ হোসেন (৪২) নওগাঁ জেলার সদর উপজেলার পার বয়লা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।