Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সেলিম প্রাং (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎অভিযানে উত্তর কইল, দুপচাঁচিয়া, বগুড়ার বাসিন্দা মোঃ সেলিম প্রাংকে (৪৮) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মৃত মহোর আলীর ছেলে।
‎
‎পরবর্তীতে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

বগুড়ার দুপচাঁচিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

আপডেটের সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬