https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়নে ১,৭৭৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ‎   

admin
May 25, 2026 9:14 pm
Link Copied!

এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের ১ হাজার ৭৭৯টি পরিবারের মাঝে ভিজিএফের (VGF) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এ খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি, আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে।

সোমবার (২৫ মে ২০২৬) সকালে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন পিটুন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা, ধুনট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকার, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম রতন, যুবদল নেতা শিমুল খান মানিক, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আল আমিন, নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
‎সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এ সহায়তা তাদের পরিবারের খাদ্য সংকট কিছুটা লাঘব করেছে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সহায়তা করেছে। অনেকেই সরকারের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন পিটুন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের হাতে ভিজিএফের চাল পৌঁছে দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।