https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, কারখানাকে জরিমানা; ধ্বংস করা হয় ২০০ পচা ডিম

admin
August 31, 2026 3:41 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার ধুনট উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় মজুত থাকা প্রায় ২০০টি নষ্ট ও পচা ডিম ধ্বংস করা হয়।

‎রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার নিমগাছী এলাকার বাবু বাজারে ‘মন স্পেশাল কেক’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স না থাকা এবং পণ্যের মোড়ক বা লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে।
‎এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা প্রায় ২০০টি পচা ও নষ্ট ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

‎অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট) মো. আসাদুজ্জামান।
‎কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।