https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে সারের দোকানে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

admin
August 31, 2026 10:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদনহীনভাবে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকার বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ভুয়া বিক্রয় রশিদ তৈরি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়া সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির মতো অপরাধ রয়েছে।

এসব অপরাধের দায়ে মির্জাপুর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা এবং চক পাথালিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সার বিক্রি, বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর, বগুড়ার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রুবেল আমিন।

অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
কৃষি উপকরণের বাজারে অনিয়ম ও কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে কৃষকদের ন্যায্যমূল্যে মানসম্মত সার ও কৃষি উপকরণ নিশ্চিত করতে বাজার মনিটরিং আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।