https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড

admin
August 31, 2026 10:08 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎সোমবার (৩১ আগস্ট) উপজেলার মোস্তাইল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মোস্তাইল বাজার এলাকা থেকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন বাবুকে আটক করা হয়।

‎গ্রেপ্তার সুমন বাবু বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ঘাসিরা নওদাপাড়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস প্রাংয়ের ছেলে।
‎অভিযান শেষে জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।