https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

রেস্তোরাঁ খাতে অনিয়ম বন্ধে কঠোর বার্তা, পুনরাবৃত্তিতে সিলগালার হুঁশিয়ারি ভোক্তা অধিকারের

admin
August 31, 2026 11:52 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হোটেল-রেস্তোরাঁ খাতে আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ জহিরুল ইসলাম।

 

সভায় মাঠ পর্যায়ের তদারকির অভিজ্ঞতা তুলে ধরে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রান্নাঘর পরিদর্শনের সময় খোলা ডাস্টবিন, যত্রতত্র খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা প্রদর্শনে অনীহা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব বিষয়ে ব্যবসায়ীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।
মুক্ত আলোচনায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের আইন, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা-অধিকার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা এবং ব্যবসা পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কারওয়ান বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

 

ক্যাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাজার তদারকিতে নিয়োজিত মনিটরিং টিমকে ব্যবসায়ীদের প্রতিপক্ষ হিসেবে না দেখে সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের স্বার্থ রক্ষায় মনিটরিং কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম আরও কার্যকর করা হবে। ব্যবসায়ীদের সেবার মান বাড়ানোর পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি।

 

তিনি সতর্ক করে বলেন, কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করার পর পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠান সিলগালা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাপরিচালক আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিং এবং খাদ্য উৎপাদনকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের যথাযথ নিয়ম-শৃঙ্খলার আওতায় আনতে কাজ করা হবে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ব্যবসা-বাণিজ্যের জন্য সুন্দর ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সরকারি দপ্তর, ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

সভাপতির বক্তব্যে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সেবাস্টিন রেমা বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব আস্থা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে পালন করলে আইনের প্রয়োজন অনেকাংশেই কমে আসে। একে অপরকে দোষারোপ না করে মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, ক্যাবের প্রতিনিধি, রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।