https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে গ্রামপুলিশের দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকার আহ্বান

admin
June 30, 2026 3:31 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম।

‎মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুরে ধুনট থানা প্রাঙ্গণে আয়োজিত গ্রামপুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‎সভায় ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, গ্রামপুলিশ জনগণের সবচেয়ে কাছের নিরাপত্তা-সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে গ্রামপুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

‎তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

‎এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর শুক্কুর। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার গ্রামপুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।