https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রতিবাদ করায় মারধর ও প্রাণনাশের হুমকি

admin
August 19, 2026 7:47 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ বরকত আলী (৪২) নামে এক ব্যক্তিকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, বরকত আলী ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের বাসিন্দা। তার দাবি, তফসিলভুক্ত সম্পত্তিটি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই এলাকার মোঃ নাঈম (২০) ও তার বাবা মোঃ ফজলুল হকের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

‎অভিযোগে বলা হয়, বিরোধের একপর্যায়ে বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান সড়ক থেকে দক্ষিণ পাশ দিয়ে উভয় পক্ষের জমির সীমানা বরাবর যাতায়াতের জন্য সাত ফুট রাস্তা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে রাস্তা নিয়ে কোনো পক্ষ ঝগড়া-বিবাদ কিংবা রাস্তা বন্ধ করতে পারবে না-এমন সিদ্ধান্তে উভয় পক্ষ লিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করেন বলে অভিযোগকারী দাবি করেন।

‎বরকত আলীর অভিযোগ, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে নাঈম ও ফজলুল হক কোদাল দিয়ে মাটি খনন করে তার বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে কথা-কাটাকাটির সৃষ্টি হলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান বরকত আলী। এ সময় অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। ভবিষ্যতে রাস্তা বন্ধের কাজে বাধা দিলে তাকে খুন ও জখম করা হবে—এমন হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

‎বরকত আলীর দাবি, রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে তাদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
‎অভিযোগে উল্লেখ করা তফসিল অনুযায়ী, বগুড়া জেলার ধুনট থানার এলাঙ্গী মৌজার জে.এল. নং-৩৮, খতিয়ান নং-৭২৩, দাগ নং-১০০৩-এর ১৮ শতক বাড়িভিটার জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছে বলে দাবি করা হয়েছে।

‎এ বিষয়ে ধুনট থানার এএসআই মোঃ আব্দুর রশিদ জানান, ভুক্তভোগী বরকত আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎তবে এ ঘটনায় অভিযুক্ত মোঃ নাঈম ও মোঃ ফজলুল হকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।