https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে সাংবাদিকের মায়ের বসতবাড়ি থেকে স্মার্টফোন চুরি, থানায় জিডি

admin
August 6, 2026 7:18 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর এলাকায় এক সাংবাদিকের মায়ের বসতবাড়ি থেকে একটি স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
‎জিডি সূত্রে জানা যায়, চিফ টিভির সাংবাদিক ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতারুল আলম তিনুর মা আকলিমা খাতুনের ব্যবহৃত একটি স্মার্টফোন বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নছরতপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে চুরি হয়ে যায়।

 

‎চুরি যাওয়া মোবাইল ফোনটি itel ব্র্যান্ডের, মডেল 16502। ফোনটির আইএমইআই (IMEI) নম্বর 351492823393636। এতে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। ফোনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
‎ভবিষ্যতে মোবাইল ফোনটি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার বা অপব্যবহার রোধ এবং প্রয়োজনীয় আইনগত সুরক্ষার স্বার্থে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

‎ধুনট থানার এএসআই মো. সেলিম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ চুরি যাওয়া মোবাইল ফোনটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাসাবাড়ির নিরাপত্তা জোরদার এবং সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।