শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় ইসলামী সংগীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ আলম পান্না, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মারুফ শিমুল এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলু।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জানে আলম খোকা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

