শেরপুর বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শেরপুর উপজেলা শাখা, বগুড়ার আহ্বায়ক মোঃ আবু সাঈদ সরকার ও সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম নূরের নেতৃত্বে উপজেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-ধুনটের প্রিয় অভিভাবক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। এছাড়াও তাঁর পুত্র, বিশিষ্ট সমাজসেবক, যুব সমাজের আইকন এবং “এসো গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট” এর আহ্বায়ক আসিফ সিরাজ রাব্বানী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব গোলাম মাহবুব প্যারিস।
এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রম, সাংগঠনিক ঐক্য এবং এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

