https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 29 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বেপরোয়া গতিই কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ! বগুড়ার কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

admin
May 29, 2026 9:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার কাহালু উপজেলায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নওগাঁ থেকে বগুড়ার দিকে আসছিল একটি রেজিস্ট্রেশনবিহীন জিক্সার মোটরসাইকেল। পথে ১২ মাইল নামক স্থানে পৌঁছালে চৌমুহনী দিক থেকে আসা নওগাঁ হ-১৫-৯৬৩৪ নম্বরের একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে জিক্সার মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

অন্য মোটরসাইকেলের আরোহী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
প্রতিনিয়ত বেপরোয়া গতি, হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে সড়কে ঝরে যাচ্ছে বহু প্রাণ। সচেতনতা ও আইন মেনে চলাই পারে এমন দুর্ঘটনা কমাতে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।