https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালু দুর্গাপুর বাজার মার্কেটের উদ্বোধন শেষে ব্যবসায়ী ও সুধীজনদের সঙ্গে এমপি মোশাররফের মতবিনিময়

admin
August 24, 2026 9:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালুতে, ২৪ আগস্ট ২০২৬ (সোমবার): দুর্গাপুর বাজার মার্কেটের শুভ উদ্বোধন শেষে স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশাররফ হোসেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার, কাহালু থানার অফিসার ইনচার্জ, কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনরা এলাকার বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিষয় ও উন্নয়নমূলক নানা বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এমপি মোঃ মোশাররফ হোসেন তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।