https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা

admin
August 24, 2026 9:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স ছাড়া সার বিক্রি, মূল্যতালিকা না রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাজার ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানকালে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নন্দীগ্রামের জিতেন্দ্রনাথের ছেলে নিরল (২৫), মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমরপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪২), মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাটুয়া গ্রামের শ্রী সুভাষ চন্দ্রের ছেলে স্বপন কুমার মহন্ত (৩৬) এবং মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী গোয়ালগাড়ী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বেলাল হোসেন (৪৭)।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে নন্দীগ্রাম থানা পুলিশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।