স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুর পৌরসভাধীন ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ই আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেটেট আশিক খান, এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফরহাদ কীটনাশক এন্ড বীজ ভান্ডারে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশকসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও উন্মুক্ত কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে বালাইনাশক আইন ২০১৮ এর ২৯ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত আলামত কৃষি অফিসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

