https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জন গ্রেপ্তার

admin
June 16, 2026 7:30 pm
Link Copied!

  • শেরপুর বগুড়া প্রতিনিধি:
    বগুড়ার শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক এবং ছাত্রলীগের সাবেক এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
  • মামলা সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-২৪, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪ এবং জিআর নং-২৮৩/২০২৪-এর আওতায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১৩৬ নম্বর আসামি মো. সেলিম উদ্দীন (৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা।

    এদিকে মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সৌরভ আহম্মেদ সুমন (৩৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. শাহিন আলম (৩২)। সৌরভ আহম্মেদ সুমনের বাড়ি উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারকিপাড়া গ্রামে এবং শাহিন আলমের বাড়ি গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে।

    শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার তদন্তও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

    আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।