https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে মির্জাপুর-জোড়গাছা সড়কে খানাখন্দ, দুর্ভোগে লাখো মানুষ

admin
August 26, 2026 5:03 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ১২ ফুট প্রস্থ ও ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির অধিকাংশ অংশেরই এখন বেহাল দশা। কোথাও পিচ উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে, আবার কোথাও পিচের কোনো অস্তিত্বই নেই। ব্যাটারিচালিত অটোরিকশা, অটোবাইক, ভ্যান ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষকে।

সড়কটি শেরপুর উপজেলার মির্জাপুর বাজার থেকে সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান হয়ে ধুনট উপজেলার দিকে প্রবেশ করেছে। শেরপুর উপজেলা শহরের সঙ্গে ওই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সড়ক। শেরপুরের দুই ইউনিয়নের পাশাপাশি ধুনট উপজেলার দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষও নিয়মিত সড়কটি ব্যবহার করেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও উপজেলা শহরে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জন্য দুর্ভোগ আরও বেশি।

স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে সড়কটি সংস্কার করা হলেও যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে।
নিয়মিত অটোরিকশা চালক আব্দুল করিম বলেন, “প্রতিদিন এই সড়কে প্রাণ হাতে নিয়ে গাড়ি চালাতে হয়। গর্ত এড়াতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয়। এতে গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং আয়ও কমে গেছে। আগে দিনে ১০ থেকে ১২ বার যাতায়াত করা গেলেও এখন ৫ থেকে ৬ বার যাতায়াত করাই কঠিন। আয়ের বড় একটি অংশ গাড়ি মেরামতেই চলে যায়।”

স্থানীয়রা জানান, সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার দাবি জানানো হলেও দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই মিলেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম বলেন, “জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। এবার মেরামত ও সংস্কারের আশ্বাস পাওয়া গেছে।”

শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, “মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। ইতোমধ্যে সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেছে। খুব দ্রুতই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।