মিন্টু ইসলাম:
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি (২৮ এপ্রিল–২৬ জুন ২০২৬) ৯৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শুক্রবার বগুড়ার শেরপুরে আরডিএর আইটি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার অধ্যক্ষ ডা. মো. ওয়াদুদুল হক তরফদার। বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মো. কবির উদ্দিন প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন কোর্স পরিচালক ও পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো. দেলোয়ার হোসেন, উপপরিচালক ও সহযোগী কোর্স পরিচালক ড. মাশরুফা তানজীন, উপপরিচালক ও কোর্স সমন্বয়ক ড. নূর মোহাম্মদ এবং সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক জনাব মো. আলতাব হোসেনসহ অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তারা দক্ষ, মানবিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেশাগত সততা, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

