মিন্টু ইসলাম:
শেরপুর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো আব্দুল মোমিনের পিতা আফছার আলী আকন্দ মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজেউন।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল ইসলামের পিতার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান রাফু, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানাজায় অংশ নেওয়া নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

