https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অরিন ট্রাভেলসের কোচে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

admin
September 9, 2026 9:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ওয়াজেদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার গোকুল দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৪৭২) কোচটি গোকুল দক্ষিণপাড়া এলাকায় জনৈক পায়েল মিয়ার বাড়ির সামনে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে কোচের এফ-৩ আসনে বসা টিকিটবিহীন যাত্রী ওয়াজেদুল ইসলামের দেহ তল্লাশি করে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াজেদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তুলারাম মজিদপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্যের চালানটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।