শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার জীবন বিজ্ঞ আদালতের জামিনে মুক্ত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) জামিনে মুক্তির পর তিনি শেরপুর-ধুনটের বিএনপি নেতা আলহাজ্ব জানে আলম খোকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মন্ডল ও সোহানুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সাক্ষাৎকালে নেতারা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় নেতাকর্মীদের বিপদে পাশে থাকা এবং তাদের সাহস জোগানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।
জানা আলম খোকার পক্ষ থেকে ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট মামলাগুলো আইনগতভাবে পর্যালোচনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

