দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাকমির প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের সহযোগিতা ও অবদানের জন্য অ্যাকমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা এবং পরিচালক মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ সালাম উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

