শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রাচীন শেরশাহ নিউমার্কেটের দ্বিতীয় তলায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মণ্ডল, শেরপুর থানা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় দোকান কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম ও কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

