https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন ইউএনও

admin
July 14, 2025 7:55 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। আধুনিক, পরিচ্ছন্ন, স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েই ওই বাজেটটি তৈরী করা হয়েছে বলে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। ১৪ জুলাই সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত ওই বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।

 

বাজেটে নিজস্বখাত, হাট-বাজার ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, রিজিলিয়েন্ট আরবার এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) থেকে ৫ কোটি, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজক্টে থেকে ৩০ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি, লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রিসপন্ড এন্ড রিকভারী প্রজেক্ট থেকে ৩ কোটি আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।

 

পৌরসভার ওই বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি সবুজ চৌধুরী, সাংবাদিক আইয়ুব আলী, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন জুম্মা, বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, জাহিদ হাসান প্রমূখ।

 

অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় শেরপুর পৌর প্রশাসক আশিক খান প্রস্তাবিত স্বপ্নের বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।