https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 30 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু গ্রেফতার

admin
July 30, 2025 5:53 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বিএনপির দায়ের করা একটি মামলায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে শেরপুর শহরের রেজিস্ট্রি অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর পৌর শহরের কর্মকার পাড়া এলাকার মৃত হিরেন চন্দ্র দাসের ছেলে এবং শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশ্মশানের সাধারণ সম্পাদক।

জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেন। এসময় ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দলীয় কার্যালয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়।

প্রায় এক বছর পর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর, রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য, তাঁদের ছেলে ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪১ জনকে আসামি করা হয়। এ ছাড়াও মামলায় উল্লেখ করা হয় অনেক অজ্ঞাতনামা ব্যক্তির নাম।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন জানান, মামলার তদন্তে চন্দন কুমার দাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।