শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে একটি মার্কেটের বাথরুম থেকে হাকিম (৩৫) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের হল মার্কেটের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাকিম জয়পুরহাট সদর এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি শেরপুরের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, হাকিম নেশাগ্রস্ত অবস্থায় মার্কেটে আসেন। পরে বাথরুমে গিয়ে তিনবার বমি/পায়খানা করার পর সেখানেই অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তারা জানান।
তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

