https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আবারও চড়া সবজির দাম, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

admin
July 18, 2026 12:03 am
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির প্রভাবে বগুড়ার সবজি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বেগুন, শসা, করলা ও কাঁচা মরিচসহ বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

‎শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী বাজার ও খান্দার বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় সবজির উৎপাদন কমেছে। পাশাপাশি পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে পর্যাপ্ত সরবরাহ আসছে না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
‎তবে ভোক্তাদের অভিযোগ, প্রকৃত সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করছেন। প্রশাসনের নিয়মিত বাজার তদারকিরও দাবি জানিয়েছেন তারা।

‎বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম বেড়ে ১৪০ টাকা কেজিতে পৌঁছেছে। পটল ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা কেজি।
‎এছাড়া শসা ১২০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, তরই ১০০ টাকা, ফুলকপি ১২০ টাকা এবং প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা, দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, শুকনো মরিচ ৪০০ টাকা এবং আলু প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

‎সবজির পাশাপাশি প্রাণিজ আমিষের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বর্তমানে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। ফার্মের মুরগির ডিমের প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকায়।
‎মাছের বাজারেও দেখা গেছে সরবরাহ সংকটের প্রভাব। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকার মধ্যে। বড় রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা, বিগ্রেড কার্প ৩২০ টাকা, ছোট দেশি টেংরা ৫০০ থেকে ৬০০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

‎ফতেহ আলী বাজারের সবজি ব্যবসায়ী খোকন মিয়া বলেন, “অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে অনেক এলাকার সবজি খেত নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।”
‎অন্যদিকে মাছ ব্যবসায়ীরাও জানান, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার পুকুর তলিয়ে যাওয়ায় মাছের উৎপাদন ও সংগ্রহ কমেছে। পাইকারি আড়তেও আগের তুলনায় মাছের আমদানি কম থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
‎বাজার করতে আসা আব্দুল করিম, সাইফুল ইসলাম, নরুল ইসলাম ও শফিকুল ইসলাম বলেন, “সবজিসহ প্রায় সব নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

 

সরকার যেন দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়।”
‎সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং কৃষিপণ্য সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে মূল্যস্ফীতি অব্যাহত থাকতে পারে। তাই ভোক্তাদের স্বস্তি ফিরিয়ে আনতে বাজার মনিটরিং জোরদার, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।