স্টাফ রিপোর্টার:
বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রাশেদ আলী খোকাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌণে ৮ টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদ আলী খোকা বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা-পুলিশ। সংঘবদ্ধভাবে হামলা, গুরুতর জখম, হত্যা চেষ্টা, হুমকি এবং বিস্ফোরক ব্যবহার বা বিস্ফোরকসংক্রান্ত ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, রাশেদ আলীর বিরুদ্ধে পেনাল কোড ও বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

