https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জামায়াতের দুই জোনের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

admin
October 9, 2026 8:21 pm
Link Copied!

‎
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার ২ ও ৫ নম্বর জোনের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বগুড়া শহরের কলোনী এলাকার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
‎
‎জোন পরিচালক অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরটি পরিচালনা করেন অধ্যাপক আব্দুস সালাম তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ এমপি। এ ছাড়া বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা হেদাইতুল ইসলাম ও কারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য কোরআন ও সুন্নাহর শিক্ষাকে জীবনের প্রতিটি পর্যায়ে বাস্তবায়ন করা প্রয়োজন।
‎
‎তিনি আরও বলেন, ন্যায়বিচারভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শবান, ত্যাগী ও নৈতিকতাসম্পন্ন কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মীদের নিজেদের জীবন কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে গড়ে তোলার পাশাপাশি দ্বীনের আদর্শ প্রতিষ্ঠায় নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
‎
‎শিক্ষা শিবিরে বক্তারা কর্মীদের নৈতিক উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন কর্মীদের আদর্শিক জ্ঞান ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মহানগরীর ২ ও ৫ নম্বর জোনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।