বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। তারা জেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

