https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নিজ দলীয় ব্যানার অপসারণ করলেন নব-নির্বাচিত সংসদ সদস্য রিপু

admin
February 12, 2023 10:46 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় উপনির্বাচন পরবর্তী শহর পরিচ্ছন্ন রাখতে নিজ দলীয় (নৌকা প্রতীকের) ব্যানার অপসারণ করলেন সদর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের শহরের সাতমাথা এলাকায় এসব ব্যানার অপসারণ করেন তিনি।

এসময় তিনি বলেন, বগুড়া শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। আমি দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাবো দ্রুত এসব ব্যানার যেন অপসারণ করা হয়। সেই সাথে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও যেন শহরের বিভিন্ন স্থানে টাঙ্গানো ব্যানার অপসারণ করেন সেজন্যও তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব বলেও জানান তিনি। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, শ্রম সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শহর আওয়ামী লীগ কর্মী এ্যাডোনিস বাবু তালকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা, কামরুল বাশার খান, আতাউর রহমান আতাসহ প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।