দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
১৯ আগস্ট ২০২৬ বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া শহরের আলতা বাড়ী মার্কেট ও রানার প্লাজা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া।
অভিযানে আমদানিকারকের নাম-ঠিকানা উল্লেখ না থাকা এবং বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র ছাড়া স্কিন ক্রীম, শ্যাম্পু, ফেসওয়াশ, নেইল পলিশ, লিপস্টিক, লোশন ও সাবানসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে আলতা বাড়ী মার্কেটের মৌসুমি স্টোরকে ১০ হাজার টাকা এবং রানার প্লাজার কৈরি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
এ সময় বিসিএল সুপার শপ, এঞ্জেলস স্টুডিওসহ মার্কেটের অন্যান্য দোকানিদের এসব অননুমোদিত পণ্য বিক্রি না করার বিষয়ে
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট) মো. শাহ্ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

