https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় প্রধান আসামি চালক নেছারুল গ্রেপ্তার

admin
August 27, 2026 3:01 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার এরুলিয়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের বাসচাপায় সাতজন নিহত ও ১৪ জন আহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি বাসচালক মো. নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাবের দাবি, দুর্ঘটনার পর থেকেই নেছারুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র‌্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি বিশেষ অভিযানিক দল।

‎র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে শাহ ফতেহ আলী পরিবহনের এসি বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-০১৩১) বেপরোয়া ও দ্রুতগতিতে চালিয়ে বগুড়া-নাটোর মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় যায়। এ সময় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে ফুটপাতে অবস্থানরত ডে-লেবারদের ওপর বাসটি উঠে যায়। এতে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিনে সাতজনের মৃত্যু হয়। আহত আরও ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।

‎এ ঘটনায় বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা বাসচালককে আসামি করে মামলা করা হয়। মামলাটি ৮ আগস্ট দায়ের করা হয়। মামলা নম্বর-৩৭, জিআর নম্বর-৬৭৪/২৬ (সদর)। মামলায় পেনাল কোডের ৯৮/১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎মামলার পর থেকে দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তারে র‌্যাব-১২ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নেছারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে বগুড়ার শিবগঞ্জ থানার দৌহপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন।

‎এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর একটি দল দৌহপাড়া সৈয়দপুর এলাকায় মো. রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মামলার প্রধান পলাতক আসামি নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

‎র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, “চাঞ্চল্যকর এ দুর্ঘটনার পর থেকেই মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রধান আসামি নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।”

‎তিনি আরও জানান, অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

‎সাতজনের প্রাণহানি ও ১৪ জনের আহত হওয়ার ঘটনায় আলোচিত এ বাস দুর্ঘটনার প্রধান অভিযুক্ত চালক গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।