https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মক্কা হোটেলে জিলাপিতে হাইড্রোজের উপস্থিতি, ১২ কেজি জব্দ করে ধ্বংস

admin
August 18, 2026 7:12 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মান্যবর জেলা প্রশাসক, বগুড়ার নির্দেশনায় মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়া শহরের কলোনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।

অভিযানকালে ল্যাবরেটরি পরীক্ষার জন্য কলোনী বাজারের মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউজ এবং চিটাগাং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বিভিন্ন খাদ্য নমুনা সংগ্রহ করা হয়।

এ সময় তাৎক্ষণিক পরীক্ষায় চিটাগাং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জিলাপিতে হাইড্রোজের উপস্থিতি নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই সঙ্গে আনুমানিক ১২ কেজি জিলাপি বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।