https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 11 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদকবিরোধী আইন বাস্তবায়নে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা

admin
June 11, 2026 2:00 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামসুল আলম। সভায় সভাপতিত্ব করেন এ.কে.এম ফজলুর রহিম (টিপু)।
অনুষ্ঠানে সমিতির পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালকবৃন্দ, সাধারণ সদস্য, ওষুধ ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধে ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি অবৈধ মাদক ও নিয়ন্ত্রিত ওষুধের অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত সকলেই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
সভা শেষে আয়োজকরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রতিপালন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সম্মেলন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।