https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 11 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মিসরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

admin
August 11, 2026 9:21 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়া মহানগরের বৃন্দাবনপাড়ায় ‘পূজা মিসরি কারখানা’য় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা থেকে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিসরি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ বগুড়ার সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তালমিসরি তৈরি করতে দেখা যায়। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিসরি উৎপাদন এবং নকল মোড়কে তালমিসরি মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।

 

কারখানাটিতে পচা ও পোকাযুক্ত বিপুল পরিমাণ মিসরি পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলেও অভিযানে দেখতে পান কর্মকর্তারা।
এসব অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে ‘পূজা মিসরি কারখানা’, বৃন্দাবন (দক্ষিণপাড়া), বগুড়াকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিসরি বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।