Dhaka ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজেএর সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১২:২১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দৃশ্য

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখার উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি বজলুর রশীদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি জাফর আহমেদ মিলন, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, আব্দুস সালাম, আল আমিন, ফেরদৌসুর রহমান, মামুনুর রশীদ, রাশেদ, শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা বলেন, ফটোসাংবাদিকরা সমাজের বিভিন্ন ঘটনা ও বাস্তবচিত্র মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজেএর সংবর্ধনা

আপডেটের সময় : ১২:২১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬