https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‌্যাব-১২-এর পৃথক অভিযানে ১৫০ বোতল মাদকসহ তিন নারী গ্রেপ্তার

admin
July 1, 2026 7:52 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল নেশাজাতীয় মাদকসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ই জুলাই ) বগুড়া সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে একটি মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় নওগাঁ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ বোতল নেশাজাতীয় মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোছা. লাইলী বেগম (৫০), স্বামী মৃত মোহাম্মদ আলী, পিতা মৃত আকবর আলী, গ্রামের বাড়ি গোকুল (পশ্চিমপাড়া), সদর উপজেলা, বগুড়া এবং মোছা. মর্জিনা বেগম (৫০), স্বামী মো. মকবুল হোসেন, পিতা মৃত আব্দুল মণ্ডল, পান্ডারপাড়া (২ নম্বর ওয়ার্ড), শাজাহানপুর, বগুড়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় টিএমএস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় আনজুরা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া বালিয়া বস্তীর বাসিন্দা।

অভিযানের সময় তার সঙ্গে থাকা ৯ মাস বয়সী শিশু সন্তানও ছিল।
র‌্যাব জানায়, আনজুরার কাছ থেকে ৮০ বোতল নেশাজাতীয় মাদক ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।