https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৬০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
August 18, 2026 8:45 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়া মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. শিহাব (২১), পিতা মো. আলমগীর হোসেন, রামপুর, শাজাহানপুর; শ্রী জনি (২৮), পিতা শ্রী কামাল, ঠনঠনিয়া; মো. মিন্টু প্রামাণিক (৩৮), পিতা মৃত মোকলেছুর রহমান, দুবড়া, দুপচাঁচিয়া; মো. খায়রুল বাশার (৪০), পিতা মৃত শফিউদ্দিন আহমেদ, রহমাননগর, বগুড়া; মো. গোলাম মোস্তফা (২৮), পিতা মৃত মোনতাজ, চুপিনগর, শাজাহানপুর; এবং মো. নাজমুল হোসেন (৩০), পিতা মো. বাবুল হোসেন, কানছগাড়ী, বগুড়া সদর।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মো. শিহাবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শ্রী জনিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা জরিমানা, মো. মিন্টু প্রামাণিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা, মো. খায়রুল বাশারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মো. গোলাম মোস্তফাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. নাজমুল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।