স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া জনৈক মোঃ পুটু মিয়ার বাড়িতে পানি খাওয়ার জন্য গেলে দুইজিনই কারেন্টের লাইনের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
মৃত ব্যক্তি হলেন, আনোয়ার হোসেন (৬০) পিতা মৃত কুড়ানো তালুকদার, বেলঘড়িয়া দক্ষিণপাড়া ও মোছাঃ রমিছা খাতুন (৫৫), পিতা মৃত ওমর আলী। বিয়ে করে রমিছার পূর্বের ঘরের মেয়ে মোছাঃ খাদিজা স্বামী আঃ আজিজের বাড়ি নিজ স্ত্রীকে নিয়ে বসবাস করে। (খাদিজা তার স্বামী আব্দুল আজিজ এর সাথে নাটোরে থাকে)।
আজ বৃহস্পতিবার (৪ জুন) জনৈক মোঃ পুটু মিয়া উক্ত বাড়িতে পানি খাওয়ার জন্য গেলে, তারা দুজিনই কারেন্টের লাইনের সাথে জড়িয়ে জড়িয়ে যায়। পরে স্থানীয় লোকজনেরা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ তাদের মৃতদেহ দুটি উদ্ধার করে,
পিএসআই আসিফ মৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

